Preparation meeting for Ekushey February celebration in Rakhtpur
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মাইন উদ্দিন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত…
