Ramganj Volunteer League discussion meeting and Iftar party
আবু তাহের,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, (২১ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব আলী মূর্তেজা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন। .বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ,সহ সভাপতি মুক্তার শাহ্, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার হোসেন সহ প্রমুখ। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…
