Ragging and medical vandalism in EB 6 students expulsion
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র্যাগিং ও মধ্যরাতে মেডিকেলে ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে তিন শিক্ষার্থীকে স্থায়ী এবং অপর তিনজনকে ১ বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এন্টি র্যাগিং ভিজিল্যন্স অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেলে ভাংচুর ও র্যাগিং এর ঘটনায় অভিযুক্তদের উপর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর অধ্যায়-২ এর ২ এবং ৪ ধারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, গত ১০ জুলাই মাদকাসক্ত…
