Women's Day: Women's Protection from Smoking
ধূমপান না করেও এর ভয়াবহতার শিকার হচ্ছেন বছরে ৩ কোটি ৮০ লাখ মানুষ। আর এতে সবচেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নারী, শিশু ও বয়স্করা। শুক্রবার (৮ মার্চ) সকালে, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে নারী দিবস উপলক্ষে নারী মৈত্রীর আয়োজিত মানববন্ধনে এসব তথ্য জানান নারী নেত্রীরা। আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকেই পরোক্ষ ধূমপান থেকে নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে করবৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা নারী মৈত্রীর তৃণমূল পর্যায়ের নেত্রীরা বলেন, ধূমপান না করেও সেটির ভয়াবহতার শিকার কোনোভাবেই মেনে নেয়া যায় না। আর পরোক্ষ ধূমপানের কারণে গর্ভধারণ ক্ষমতা লোপ পাওয়া, কম ওজনের বা মৃত শিশু জন্মদান, অকাল…
