Introduction Meeting of SMC and PTA Committee in West Shoshalita Government Primary School
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন (পিটিএ) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০(আগষ্ট) রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফরিদ আহমদ এবং সাংবাদিক ও রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। পিটিএ কমিটির সভাপতি মো. সহেল শেখের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ সিদ্দিক উল্ল্যা, কামাল ডাওরী, মাসুদ শেখ ও বদিউজ্জামালসহ এসএমসি ও পিটিএ কমিটির সদস্যরা। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শামসুর রহমান শামীমের সভাপতিত্বে সভাটি পরিচালনা…
