45th BCS Preli Exam May 19 Decision of PSC
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে (শুক্রবার) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। রবিবার পিএসসি'র এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে চলতি সপ্তাহে এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পিএসসির সূত্র বলছে, এই বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। চলতি মাসে রোজার ও ঈদের ছুটির কারণে মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তাই আগামী মে মাসের এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সে হিসেবে আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজনের দিন ধার্য করা হয়েছে। বিজি প্রেসের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চলতি সপ্তাহে এ বিষয়ে ঘোষণা দিবে পিএসসি। ৪৫তম…
