Seminar titled ‘Al-Quran's dignity and honor of Muslims’ in EB
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আল কুরআনের মর্যাদা ও সম্মান রক্ষায় মুসলমানদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রীণ ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয়’ শাখার আয়োজনে রোববার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা। এসময় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ ফোরামের অন্য সদস্যরা…
