Two US Congressmen are coming to Dhaka today
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক বাংলাদেশ সফরে আসছেন। আজ শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার দিনের সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্যের মধ্যে এড কেইস ডেমোক্র্যাট পার্টির সদস্য। আরেক কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির। বুধবার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী মোমেন গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন…
