Md. Habibur Rahman (Hiru) is a candidate for the assurance of good governance, development and ensuring civic services.
মোঃ সাব্বির হোসেন, গলাচিপা প্রতিনিধি। আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু) ভাইয়ের নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু) উন্নয়ন, স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে গলাচিপা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুব-সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।…
