Japan 6.6 magnitude earthquake, tsunami warning issued
জাপানে আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা জারি করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইজু দ্বীপ জাপানের রাজধানী টোকিওর প্রিফেকচারে অবস্থিত। রাজধানী থেকে এই দ্বীপ দক্ষিণ দিকে অবস্থিত। স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি এই সতর্কতা জারি করে। জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির সতর্কতা অনুসারে, সুনামির ঢেউয়ের উচ্চতা ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা…
