Presenting sustainable activities at the jalbutu conference
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৩: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবার আয়োজিত হয়েছে ‘ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এর ২৮তম সম্মেলন। গত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এ জলবায়ু সম্মেলন শেষ হয়েছে ১২ ডিসেম্বর ২০২৩। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগ্রহী বিশ্ব নেতারা এ সম্মেলনে যোগ দিয়েছেন। এ বছরের জলবায়ু সম্মেলনের ‘কপ২৮ লিডারশিপ ইন্টারভিউ’ তে যোগদানের আমন্ত্রণ পেয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’। এ প্ল্যাটফর্মে বিভিন্ন ইন্ডাস্ট্রির সম্মিলিত পদক্ষেপ কীভাবে ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে সে সব বিষয়ে বিশ্বের অগ্রগামী ও ব্যবসায়িক নেতারা আলোচনা করেন। টেলিযোগাযোগ খাতের একটি বিশেষ প্রতিনিধি হিসেবে, উদ্ভাবনের মাধ্যমে কিভাবে টেকসই (সাসটেইনেবিলিটি) উদ্যোগ গ্রহণ করে থাকে,…
