nationality

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচি আজ

anti-discriminatory The High Court siege program of the student movement today

হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তারা। আজ বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালনের কথা রয়েছে। ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ক। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকালে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। এর কিছুক্ষণের মধ্যে একই পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম। এই পোস্টের কমেন্ট বক্সে…
SUPER MORE
পাচার হওয়া সম্পদ ফেরাতে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ

Bangladesh wants the cooperation of the United Nations to return the wealth of the trafficking

বিদেশে পাচার হয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে চলমান সংস্কার কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রেও প্রযুক্তি ও নীতিগত সহায়তার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স লি জুনহুয়া-এর দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা সরকারের একটি শীর্ষ অগ্রাধিকার এবং পররাষ্ট্র সচিব কর ফাঁকি ও অবৈধ আর্থিক প্রবাহ রোধে জাতিসংঘ থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বৈঠকে পররাষ্ট্র সচিব “জুলাই-আগস্ট বিপ্লব”-এর আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত…
SUPER MORE
মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

Inviting US businessmen to invest in Bangladesh is the chief adviser

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, তার সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় তিনি একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন, আপনারা সঠিক সময়ে এদেশে এসেছেন। এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোসের নেতৃত্বে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টার প্রশংসা করে স্টিভেন কোবোস বলেন, এটি বাংলাদেশে ব্যবসায় আস্থা বাড়াবে। তিনি বলেন, আপনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে আগ্রহ…
SUPER MORE
স্ত্রীসহ সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Former MP Saifuzzaman Shekhar, including his wife, is banned from leaving the country

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট লিকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে  অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে…
SUPER MORE
ডিমের নতুন দাম নির্ধারণ করল সরকার, কাল থেকে কার্যকর

Government has decided to price new eggs, effective from tomorrow

উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তার মহাপরিচালক এ কথা জানান। তিনি বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা। এদিকে ডিমের নির্ধারিত দাম বাস্তবায়ন করতে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ…
SUPER MORE
সাবেক কৃষিমন্ত্রীকে ৭ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

Police Chat to get former Agriculture Minister on 7-day remand

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর রমনা থানাধীন ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট…
SUPER MORE
শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে অবশ্যই ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

If Sheikh Hasina is found guilty, she will be asked for a refund: Legal Advisor

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, সাধারণত যখন কেউ দোষী সাব্যস্ত হন, প্রত্যর্পণের বিষয়টি তখন আসে। ভারতে থাকলে, ভারতের সঙ্গে যেহেতু চুক্তি আছে, চাওয়াটা সহজ হবে এবং দোষী সাব্যস্ত হলে অবশ্যই চাওয়া হবে। গত জুলাই ও আগস্টের শুরুতে দেশে সংঘটিত গণহত্যার বিচার শুরু করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে। ট্রাইব্যুনালে…
SUPER MORE
সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

Former Aviation Minister Farooq Khan arrested

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ঢা ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে ফারুক খানের ক্যান্টনমেন্টের বাসা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কাছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) তাকে হস্তান্তর করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।
SUPER MORE
৩০ টাকার সবজি হাতবদল হয়ে ভোক্তার ঘরে পৌঁছায় ১৫০ টাকায়

30 rupees vegetable change reaches the consumer's home for Rs.

পরিবর্তিত পরিস্থিতিতেও বাজারে পণ্যমূল্য পরিস্থিতি সর্বকালের রেকর্ড ছাড়াচ্ছে। সিন্ডিকেটের কারসাজিতে সব পণ্যের দামই বাড়ছে হুহু করে। তাদের থাবা থেকে বাদ যায়নি সবজিও। রাজধানীর খুচরা বাজারে বেশির ভাগ সবজির কেজি ১০০ টাকার ওপরে। আবার কিছু ৩০০ টাকাও ছাড়িয়ে গেছে। পরিস্থিতি এমন-চার থেকে পাঁচ হাত বদলে কৃষকের ৩০ টাকা কেজির সবজি ভোক্তা ১৫০ টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যান্য সবজিতেও একই চিত্র। আর এই হাতবদলের মারপ্যাঁচে প্রথমেই সবজির দাম আকাশছোঁয়া করছেন স্থানীয় ব্যাপারী ও রাজধানীর ফড়িয়া ব্যবসায়ী সিন্ডিকেট। মূলত তাদের কারসাজিতে মাঠ পর্যায়ে কৃষক যে দামে পণ্য বিক্রি করছেন, ঢাকায় ক্রেতা পাঁচগুণ বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি জ্বালানি তেলের দাম কমায়…
SUPER MORE
বেআইনিভাবে কোনো কিছু করার ইচ্ছা সরকারের নেই : আসিফ নজরুল

The government does not want to do anything illegally: Asif Nazrul

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘বেআইনিভাবে কোনো কিছু করার সুযোগ বা ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। শেখ হাসিনা সরকারের আমলের প্রচুর মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে। সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করতে পারছিলাম না। অনেকে বলছেন, আমরা কেন মিথ্যা, হয়রানিমূলক এত মামলা প্রত্যাহার করছি না। আমরা তো চাইলেই প্রত্যাহার করতে পারব না।’তিনি বলেন, ‘যে মামলায় চার্জশিট হয়নি, তদন্ত পর্যায়ে আছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিলে প্রত্যাহারের সুযোগ থাকে। চার্জশিট হয়ে যাওয়া মামলা প্রত্যাহারের জন্য পিপিকে আবেদন করতে হয়। অথবা বিচার কার্য সম্পন্ন করে যিনি আসামি আছেন, তাকে মুক্তির সুযোগ খুঁজতে হয়।আজ সোমবার (১৪ অক্টোবর) রাতে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই…
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.