Protests rally in Sirajganj demanding the opening of jute mills and jute mills
ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ জাতীয় জুটমিল সহ বন্ধ করা ২৫টি পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার বিকালে বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে সিরাজগঞ্জ জাতীয় জুট মিল শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় জুট মিলের সমন্বয়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের জেলা বাসদের আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সভাপতি ইসমাইল হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক বরকতউল্লাহ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ । অবিলম্বে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ এবং বন্ধ করে দেওয়া ২৫টি পাটকল দ্রুত চালু করার দাবি জানান । অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন।
