To fulfill the dreams of parents
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌরশহরের মাতাইশ-মঞ্জিল চৌধুরী পরিবারের ছেলে প্রত্যয় চৌধুরী ডাক্তার হওয়ার লক্ষে এবছর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মোঃ মিফতাহুস সাদিদ চৌধুরী প্রত্যয় লিখিত পরীক্ষার মেধা তালিকায় উর্ত্তীণলাভ করে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছেন। পাঁচবিবির বন্ধন সমিতির প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও মোছাঃ মাহফুজা বেগম দম্পতির একমাত্র ছেলে প্রত্যয় চৌধুরী। প্রত্যয়ের একমাত্র ছোট বোন পাঁচবিবি এন,এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছেন। প্রত্যয়ের এমন খুশীর খবর পেয়ে তার বাবা-মা, আত্বীয়, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং শিক্ষকমন্ডলী বেশ আনন্দিত। ২০১৩ সালে পাঁচবিবি ড্রীমল্যান্ড কিন্টারগাটেন…
