Senior Secretary Kabir bin Annotar Apu's prudence saved 22 lives
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: নিজস্ব অর্থায়নে নির্মিত বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষনে স্বাক্ষী হতে অনেকেই পদ্মাপাড়ে এসেছিলেন দুর-দুরান্ত থেকে। স্বপ্নের সেতু উদ্বোধনে যখন চলছে জমকালো উৎসব, সেতু ঘিড়ে দর্শনার্থীদের বাধভাঙ্গা উচ্ছাস ঠিক তখনি মাঝ নদীতে দুর্ঘটনার শিকার হয়ে পানিতে ভাসতে থাকে একদল দর্শনার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সেপথে ফিরতে থাকা পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু’র বিচক্ষনতায় প্রানে বেচেছেন প্রমত্তা পদ্মায় ডুবতে যাওয়া দর্শনার্থীরা। নিজে উদ্ধার কাজে অংশ নিয়ে দুর্ঘটনার শিকার দর্শনার্থীদের পাড়ে তুলে নিয়ে আসা, প্রাথমিক চিকিৎসা দেয়াই শুধু নয় বীর মুক্তিযোদ্ধার সন্তান মানবিকতার সৈনিক, জনপ্রশাসনের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার…
