nationality

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি শিক্ষক সমিতির  শ্রদ্ধা নিবেদন

Tungipajat Bangabandhu's tomb pays tribute to the teachers' association

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।
SUPER MORE
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ যেদিন

The date of the HSC result release date

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার)। রীতি অনুযায়ী এই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে কমিটি। কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ফলাফল প্রকাশের জন্য আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। এ প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত হবে। বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার…
SUPER MORE
রাতে শুরু হচ্ছে একাদশে তৃতীয় ধাপের ভর্তি আবেদন

The 11th stage admission application starts at night

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আবার শুরু হচ্ছে। এটাই একাদশে ভর্তি আবেদনের শেষ সুযোগ। কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য দুই ধাপে আবেদন করেও যারা পছন্দের প্রতিষ্ঠান পাননি তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবেন। একাদশে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন আজ রোববার (১৫ জানুয়ারি) রাত আটটায় শুরু হবে। আগামীকাল সোমবার রাত আটটা পর্যন্ত কলেজ ভর্তির তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ ও ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। একাদশে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/ XI Class Admission System) জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের আবেদন ১৫ জানুয়ারি রাত ৮টা থেকে ১৬ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত করা যাবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক…
SUPER MORE
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

The first phase of Ijtema concludes with the last prayer

তুরাগ নদের তীরে কাঙ্খিত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। আজ রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে। বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমা ময়দানের কার্যক্রম শুরু হয়। কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানানো হয়। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি,…
SUPER MORE
আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা

Wishing for world peace and prosperity in the last prayer

লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া মোনাজাত চলে ১০টা ২০ মিনিট পর্যন্ত। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহ ও পরকালীন নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক কামনা করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ এই আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মধ্যাহ্নের…
SUPER MORE
চরমটুয়া ইউপি চেয়ারম্যান  বাবলুর ২০ হাজার  লোকের মেজবানী

Extremist UP Cheterman Bablu's host of 20,000 people

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী থেকেঃ নোয়াখালী সদরের ১ নং চরমটুয়া ইউনিয়নের তিন ৩ বারের সফল জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন বাবলুর পিতা মরহুম মালেক ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও জনহিতৈষী মরহুম আবদুল মালেক ও তার ছোট ভাই মরহুম মাসুদ পারভেজ এর স্মরণে এক বিশাল মেজবানি ও মিলাদ মাহফিল ১৪ জানুয়ারী শনিবার সারাদিন ব্যাপী চরমটুয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলা আ. লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ চরমটুয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের ২০ হাজার লোকের মেজবানি সুষ্ঠু সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে ।
SUPER MORE
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভায় উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়

Netrakona Durgapur Municipality by-election Boat candidate

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলার দুর্গাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ১০ হাজার ১৯১ ভোটের মধ্যে নৌকা প্রতীকে ৬ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা আব্দুস ছালাম মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শুভেন্দু সরকার পিন্টু পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট। এছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলন মাওলানা আব্দুল মান্নান সোহাগ (হাতপাখা) পেয়েছেন মাত্র ১ হাজার ১৪২ ভোট পেয়েছেন। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত…
SUPER MORE
শীতবস্ত্র নিয়ে রাতে অসহায়দের বাড়িতে সাংবাদিক জয়

Journalist clowns in winter clothes

Finding night in Lakshmipur Journalist Nazrul Islam Jon is distributing winter clothes among the hawkers of the English and the newspapers. On Friday (January 13), Laxmipur Press Club premises, South Temuhani, Banchanagar of the municipality, Bhavaniganj, Tumchar and Beibandh, including the people of the city, are giving away the winter clothes (Kambal) among the hawkers of the city.
SUPER MORE
‘আড়িপাতা ’ নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘What the Home Minister said in the Parliament Nite

ইন্টারনেট মাধ্যমে রাষ্ট্রবিরোধীমূলক কর্মকাণ্ডে নজরদারিতে ইসরায়েল থেকে সরকারের বিরুদ্ধে আড়িপাতার যন্ত্র কেনার অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে সংসদে রাষ্ট্রপক্ষের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন। দেশের অভ্যন্তরে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনিভাবেই আড়িপাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম-আইএলআইএস (আইনিভাবে মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে আড়িপাতার প্রযুক্তি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.