‘Smart Academy’ in the spread of modern education in Ramganj’
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে স্মার্ট একাডেমি। প্রতিযোগিতার বিশ্বে আগামী প্রজম্মকে যোগ্য, দক্ষতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডে অর্থায়নে রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকায় ২০২০ সালে স্থাপিত হয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই এই উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয় । নিজের সন্তানকে ভর্তি করাতে রীতিমত প্রতিযোগীতায় নেমে পড়েন অভিভাবকরা। ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজের সন্তানের ভর্তি নিশ্চিত করেন তারা। প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটি রামগঞ্জ – লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল…
