Saiful of Ramganj is killing the attack of the teenage gang with death in the hospital
কিশোর গ্যাংয়ের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে রামগঞ্জের সাইফুল আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে কিশোরগ্যাংগের হামলায় ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছেন সাইফুল ইসলাম নামের এক যুবক। কিশোরগ্যাংগ বাহিনী আরেফিন শান্ত ও তার সহযোগী জীবনের একটি সংগবদ্ধ গ্রুপ দলবল নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাইফুলকে প্রথমে চাটখিল ও অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে ১৬জুন শুক্রবার রাতে পরকোই ইউনিয়নের কচুয়া-সাহাপুর (আটঘর) সংলগ্ন ব্রীজের পাশে সড়কের উপর। সৃষ্ট ঘটনায় সাইফুলের বোন নাছরিন সুলতানা বাদী হয়ে ১৮জুন চাটখিল থানায় আরেফিন শান্ত ও তার…
