Vote for reserved 50 women seats is March 14
সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে স্বতন্ত্রদের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ। এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৯ জানুয়ারি নবনির্বাচিতদের গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এতে ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির নাম-ঠিকানাসহ প্রকাশ করা হয়। এরপর ১০ জানুয়ারি ২৯৮ জন…
