Chhatra Dal is not the politics of occupation: Chhatra Dal Secretary Nashir
ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, হল দখল ও গেস্টরুম কালচারের রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে কাজ করবে। তবে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা দখল করতে না পারে। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে যারা গোপনে রাজনীতি করতে চায় তাদের মনবাসনা পূরণ হবে না। মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শিক্ষার্থীদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রদলের ইবি শাখা আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।…
