Ramgatit two rapes, two accused rapists in jail

shear

লক্ষ্মীপুরের রামগতিতে এক রাতে বাকপ্রতিবন্ধী এক কিশোরী ও প্রেমিক কৌশলে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের পৃথক দু’টি ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাৎক্ষণি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে রোববার (১৯ এপ্রিল) রাতে পুলিশ উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসেন ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। এরআগে শুক্রবার রাতে প্রতিবন্ধী ওই কিশোরী (১৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায়। এসময় ওঁৎ পেতে থাকা প্রতিবেশি হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদি হয়ে রোববার রাতে রামগতি থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অপরদিকে, রামগতির বয়ারচর এলাকায় এক প্রেমিকাকে (১৮) ধর্ষণের অভিযোগে রাশেদ উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে করাগারে পাঠানো হয়। এরআগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার বেলাল উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে রাশেদ প্রেমিকাকে কৌশলে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার নির্যাতনের শিকার ওই তরুনী নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদকে গ্রেফতার করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পৃথক দু’টি ধর্ষণের ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে। অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কিশোরী ও তরুনীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.