First Coronavirus Detective Detective In Laxmi

shear

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩২ বছর বয়সী আক্রান্ত যুবক উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার বাসিন্দা। ওই যুবক ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এলাকায় এসে ছিলেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। শনিবার (১১ এপ্রিল) রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তিনি এতোদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এখন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বলেন, আমাকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ফোন দিয়েছেন। করোনা আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এঘটনায় ওই যুবকের নিজ বাড়ি, শ্বশুর বাড়িসহ আশপাশের ১০ বাড়ি আপাতত লকডাউন করে রাখা হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.