BMGTA Ramgati Upazla discussion meeting and committee approval

shear

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর জেলা শাখার রামগতি উপজেলার নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ও নভেম্বরে জেলা সম্মেলন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় আলেকজান্ডার আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা সভাপতি মো: মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম ,প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) মাদ্রাসা । প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলী।বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন,সদস্য আকবর হোসেন, নুর হোসেন পারভেজ,কমল নগর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম, সেক্রেটারি লোকমান হোসেন,রামগতি উপজেলার জনাব মো: রায়হান উদ্দিন,প্রভাষক ইংরেজি, মো: ইকরামুল হক,প্রভাষক ইতিহাস,মো: রিয়াজ উদ্দিন,প্রভাষক ইংরেজি, নাজমুল হাসান,চর আলেকজান্ডার কামিল মাদ্রাসা,রবি শংকর,নূর মোহাম্মদ,রঞ্জিত পাল,অঞ্জন চন্দ্র দাস,মো:ঈসমাইল হোসেন,শাখাওয়াত হোসেন,আব্দুল কাদের,মহিউদ্দিন স্যার সহ আমন্ত্রিত প্রমুখ।সভায় রামগতি উপজেলার নতুন পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষনা করেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম। সঞ্চালনা করেন উপজেলা অর্থ সম্পাদক মো: মিরাজ হোসেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.