লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের স্পন্দন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, আবুল খায়ের, হাজী হারুনুর রশিদ, ফয়সল আহমেদ রতন, ইউছুফ আলী মিয়া ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন খেলবে। হাজিরহাট মিল্লাত একাডেমী মাঠে এ খেলা আয়োজন করা হবে।
Uncategorised
Preparation meeting of Bangabandhu Gold Cup Football Tournament in Kamalnagar
