Greetings and congratulations to the Prime Minister of the National Scale to the Independent Ibtedati Madrasah

shear

মো. ছাইফ উল্লাহ হেলাল:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় বেতন স্কেলের আওতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার(১৮ জুলাই) বিকেলে আলেকজান্ডার আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি রামগতি উপজেলার আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম । রামগতি উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা তৈয়ব আলী, লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, রামগতিউপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মোমিনুল হক, শিক্ষক মাও: ইব্রাহিম, মাও: জসিম,প্রমুখ।, বক্তারা বলেন, দীর্ঘ ৩৬ বছর পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর মহানুভবতায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় বেতন স্কেলের আওতায় আনা হয়েছে। এজন্য তার প্রতি সকল মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা শিক্ষক রয়েছি, আমাদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের নিজের সন্তানের মত সুশিক্ষায় শিক্ষিত করে তোলা।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.