Three rogues arrested in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আইয়েনগর ইউনাইটেড একাডেমি বর্তমানে চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। একাডেমি প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকাগুলোতে বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট এবং আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর পেছনে বেশ কিছু বখাটে তরুণের নাম উঠে এসেছে:

সিহাব হোসেন (পিতা: খোরশেদ আলম, মাতা: সপ্না বেগম) — বাসস্থান: আইয়েনগর বলি রাজা পাটোয়ারী বাড়ি।

জিহাদ হোসেন (পিতা: লিটন মিয়া, মাতা: জেসমিন আক্তার) — বাসস্থান: আইয়েনগর হাজীবাড়ি।

সাইফুল ইসলাম (পিতা: সোহাগ হোসেন, মাতা: স্বপ্ন আক্তার) — বাসস্থান: মিরী বাড়ি।

স্থানীয়দের অভিযোগ, দরবেশপুর, শশালিয়া এবং আইয়েনগর বলি রাজা পাটোয়ারী বাড়িসহ আশপাশের এলাকাগুলোতে এই বখাটেরা নিয়মিত আড্ডা জমাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তিতে ফেলছে।

বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্যে উঠে এসেছে সেই চিত্র:”আমরা প্রতিদিন অত্যন্ত ভীতি ও শঙ্কার মধ্যে স্কুলে যাতায়াত করি। টিফিনের সময় কিংবা ছুটি শেষে স্কুলের সামনে এই বখাটেদের উৎপাত সহ্য করতে হয়। মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ক্লাসে মনোযোগ দেওয়া তো দূরের কথা, নিরাপদে বাড়ি ফেরা নিয়েই আমরা সবসময় উদ্বেগে থাকি। উপযুক্ত পদক্ষেপ না নিলে আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে।”

বিদ্যালয়টির সহকারী শিক্ষক শেখ সিদ্দিক উল্ল্যা এই পরিস্থিতির কঠোর সমালোচনা করে জানান, বখাটেদের অসামাজিক কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম নষ্ট হচ্ছে এবং শিক্ষার সার্বিক পরিবেশ ভেঙে পড়ছে।

বিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ”আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বখাটেদের উৎপাত কোনোভাবেই বরদাশত করা হবে না। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা করা আমাদের প্রথম অগ্রাধিকার। চিহ্নিত বখাটেদের অপতৎপরতা বন্ধে আমরা ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুতই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.