Bhagina's attack and vandalism in Kamalnagar's residence

shear

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে—কমলনগর থানার ঠিক সামনে অবস্থিত  প্রবাসী মন্নানের বসতঘরে এক নির্মম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাওনা টাকার দাবিতে প্রবাসীর আপন ভাগিনা মোহাম্মদ এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর ভাগিনা  মোহাম্মদ দাবি করেন—তার প্রবাসী মামা মন্নানের কাছে তিনি ১ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধ না করার জের ধরে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ মামার বসতঘরে অতর্কিত হামলা ও ভাঙচুর চালান। হামলায় বসতঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
​ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ায় প্রবাসী মন্নানের স্ত্রী তার দুটি ছোট অবুঝ শিশু সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন। রাতের আঁধারে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দুই সন্তানকে বুকে জড়িয়ে রাস্তায় রাস্তায় কান্নাকাটি করতে দেখা গেছে  ওই প্রবাসীর স্ত্রীকে। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছেন এই অসহায় পরিবারটি।
​থানার একদম কাছেই সংঘটিত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত হস্তক্ষেপ করে অপরাধীকে আইনের আওতায় আনা এবং এই অসহায় নারী ও শিশু দুটিকে নিরাপদ  আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.