2 leaders of BNP expelled for bribe in the name of giving allowance to Imam Moazzem

shear

 

Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন  বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন। জানা গেছে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজী বাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানের নামে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা তারা ঘুষ নেয়।টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন। হারুন ও ইউছুফের ওয়ার্ডে  একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ৫ হাজার টাকা করে নিয়েছে। ঘটনাটি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।
উপজেলা নেতাদের সাথে আলোচনা  করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.