9 people arrested including banned Chhatra League and Jubo League leaders in Ramganj

shear

 

Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিলের  নেতৃত্বে থানার একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন  যুবলীগের সক্রিয় সদস্য মো. সাইফুল ইসলাম আরজু (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহ আলম (৫৩) এবং যুবলীগের সক্রিয় সদস্য মো. রুবেল হোসেন (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরির দুটি পৃথক মামলায় মো. মাসুম হোসেন (৪৩) ও মো. শাওন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. হোসেন (৩৫), বিউটি আক্তার (৪০) এবং রিয়াদ হোসেন (৩৫)-কেও আটক করা হয়েছে।
রামগঞ্জ থানা অফিসার  ইনচাজং মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.