Tension in Ramganj property grab

shear

Abu Taher, Ramganj Representative:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অর্ধ কোটি টাকার সম্পত্তি পুনঃদখল নিয়ে স্থানীয় দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। সৃষ্ট পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তা এসও মোঃ শাকিল দায়িত্বে অবহেলার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে  অভিযোগ এলাকাবাসীর।
এ ব্যাপারে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারের সাধারণ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ  বিগত ২০২৫ইং সনে চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী মহলসহ এলাকাবাসীদের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের অর্ধ কোটি টাকার সম্পত্তি দখল মুক্ত করেছিল। এরপর ডিমাইগ্রেশনের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি বুঝিয়ে দিয়ে দখলমুক্ত পাউবো’র সম্পত্তি অবমুক্ত রাখার কল্পে চুক্তিনামা সম্পাদন করে। যার আলোকে মালিকপক্ষ নিজ সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। গত এক সপ্তাহ পূর্বে স্থানীয় আরেকটি পক্ষ পাউবো’র ওই দখলমুক্ত সম্পত্তি পুনরায় জবর দখল করে মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেট দেয় এবং এতে বাঁধার সৃষ্টি করলে ব্যবসায়ীদের গুম সহ হত্যার হুমকি দেওয়া হয়। এনিয়েই উত্তেজিত দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ফলে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনার আশঙ্কায় আতঙ্কিত দিনাতিপাত করছে ব্যবসায়ীরা।
এনিয়ে এক পক্ষের ব্যবসায়ী এম এ মন্নান জানান, এমন দখলবাজির কারণে তারা ব্যবসা  প্রতিষ্ঠান খুলতে পারছেন না।
অন্যদিকে স্থানীয় মোঃ শরীফ নামের একটা যুবক পাউবো’র সম্পত্তি দখল  করে ব্যারিকেট দেওয়ার কথা স্বীকার করেছে।
এলাকার আব্দুল কুদ্দুস পাঠান নামের জনৈক মুরুব্বী সৃষ্ট উত্তেজনা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চৌধুরী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম জানান,  পানি উন্নয়ন বোেের্ডর সম্পত্তি দখল নিয়ে যে পরিস্থিতর সৃষ্টি হয়েছে এ নিয়ে যে কোন মুহূর্তে খুন খারাবির ঘটনা ঘটতে পারে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল খালেক সৃষ্ট পরিস্থিতি নিরসনে পানি উন্নয়ন বোর্ড  এবং প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও মোঃ শাকিল তাদের সম্পত্তি দখলমুক্তের  পর পুঃন দখল সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। লোকবলের অভাবে নিয়মিত তদারকি করা যাচ্ছে না বলে নিজের অপরাগতাও স্বীকার করেন তিনি।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.