Housewife missing, family complaint - fled with neighbor

shear

 

Staff Reporter:

খুলনার ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, দুই সন্তানসহ সংসার ফেলে ওই গৃহবধূ প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন। নিখোঁজ গৃহবধূর নাম ফেন্সি বিশ্বাস।  তিনি আনন্দ বিশ্বাসের স্ত্রী। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায়। এছাড়া ফেন্সি বিশ্বাসের বাবার বাড়ি একই উপজেলার হাজিবুনিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ফেন্সি বিশ্বাস সম্প্রতি একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে আর ফিরে আসেননি। পরিবারের দাবি, তিনি ইউনুসের সঙ্গে পালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইউনুসের নিজেও একটি পরিবার রয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর  সহায়তা নেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং নিখোঁজ গৃহবধূর অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.