আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ফারুক হোসেন ওরফে ‘সিঙ্গার ফারুক’-কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন মৃত আব্দুল মান্নান (ওরফে হোসেন আহমেদ)-এর পুত্র এবং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া আলেখার বাড়ির বাসিন্দা। ১০ নভেম্বর বিকেলে রামগঞ্জ থানার এএসআই সাহা স্বপন ও এএসআই মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ নুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে— জিআর ১২৩/২০২২, জিআর ১৫৩/২০২৩, সিআর ৪৮৫/২০২৩, সিআর ৫৩/২০২৪, নারী ও শিশু ৬৪/২০১৬ (জিআর ১৫) মামলা। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী জানান, গ্রেপ্তারকৃত ফারুক সরকারের বিরুদ্ধে ফেইজবুকে অপপ্রচার সহ বিভিন্ন মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
Jubo League leader ‘Singer Farooq’ arrested in Ramganj
