Memorial meeting of Essayist Motaher Hossain Chowdhury held in Ramganj

shear

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট লেখক,প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষের সভাপতিত্বে ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গভেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারন সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন, লেখকপুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ বারী সহ অনেকে। স্মরণসভায় অতিথিবৃন্দ প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর রচিত কালজয়ী গ্রন্থগুলো দর্শনের মাধ্যমে সমাজে মনুষত্ত্ব প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেণ। মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন এবং ১৯৫৬ সালের ১৮সেপ্টেম্বর চট্টগ্রামে মৃত্যুবরণ করেণ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.