Abu Taher, Ramganj Representative:
শর্ত ভঙ্গ করে রামগঞ্জ পৌরসভা ও রাজনৈতিক ইন্দনে উপজেলা প্রশাসন কতৃক ষড়যন্ত্রমূলক ইজিবি টেন্ডার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে রামগঞ্জ বাজার মৎস্যজীবি সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় রামগঞ্জ-কাঁচা বাজার সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল বাকীর সভাপতিত্বে মানববন্ধনে ব্যবসায়ীগণ জানান, বিগত ১৯৯৪ইং সনে তাদের রেজিঃকৃত রামগঞ্জ বাজার মৎস্যজীবি সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অনুকূলে তৎকালীন জেলা প্রশাসন রামগঞ্জ কাঁচা বাজার বন্দবস্ত প্রদান করেন। এরপর ১৯৯৭ইং সনে স্থানীয় হেদায়েত উল্যা গং জাল দলিল সৃজনের মাধ্যমে ওই বাজারের সম্পত্তির মালিকানা দাবি করে দেওয়ানী মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে ব্যবসায়ী মহল ওই মামলার মোকাবেলা করেন এবং বিজ্ঞ আদালত শমিতি পক্ষে রায় প্রদান করেণ। এরপর রামগঞ্জ পৌরসভা সমিতির ১৩০জন ব্যবসায়ীকে দোকান বরাদ্ধ দেওয়ার আশ্বাস দিয়ে ওই স্থানে দ্বিতল পাকা মার্কেট নির্মান করে। ২০২৩ইং সনে মার্কেটের নির্মান কাজ শেষ হলেও তৎকালীন মেয়র আবুল খায়ের পাটোয়ারী রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে আতাত করে ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেননি। এ নিয়ে ব্যবসায়ী মহলের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। এরপরও ব্যবসাবসয়ীদের দোকন বুঝিয়ে না দিয়ে রাজনৈতিক মদদে উপজেলা প্রশাসন কতৃক ইজিবি টেন্ডার দেওয়া হয়। মানববন্ধনে ব্যবসায়ীগণ ওই ইজিবি টেন্ডার বাতিল করে তাদের দোকান ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মাহবুব আলমের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামগঞ্জ মৎসজীবি সমসবায় সমিতির সভাপতি নজির আহম্মেদ, কাঁচা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা , মৎসজীবি সমবায় সমিতির সদস্য মোঃ শাহ আলম, মোঃ আবুল কাশেম, মোঃ সেলিম সহ অনেকে।
