In Ramganj, 40 expatriates have been accused of taking assets worth 8 crore rupees

shear

Abu Taher, Ramganj Representative:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪০জন প্রবাসীর যৌথ মালিকানাধীন ২৮শতক ভূমি এবং নির্মানাধীন পাকা ভবনসহ কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতা ফয়সাল মালের সহযোগিতায় স্থানীয় গাজী ইসমাইল হোসেন এবং নুরুল হুদা মনার বিরুদ্ধে রামগঞ্জ প্রবাসী সিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আনা হয়েছে এমন লিখিত অভিযোগ।

অভিযোগকারী প্রবাসী জাকির হোসেন, স্বপন, আজিজুর রহমান সহ বেশ কয়েকজন জানান, রামগঞ্জের ৪০জন প্রবাসী মিলে ২০১৪ইং সনে রামগঞ্জ পৌরসভার নন্দনপুর মৌজার পানিয়ালা-চিতোষী সড়ক সংলগ্ন মডেল কলেজের পাশে ৫৮৮৮ দলিল মূলে একাধিক খতিয়ানে ২৮শতক সম্পত্তি ক্রয় করেণ। যা ২০১৬ইং সনে ২৬ জনের নামে রেজিস্ট্রি হয়। এর মধ্যে ৪০জন প্রবাসীর একজন উপজেলার পশ্চিম ভাদুর গ্রামের মৃত হাজী মোঃ আবদুস ছাত্তারের ছেলে নুরুল হুদা মনার অনুরোধে তার আতœীয় একই গ্রামের কোনার বাড়ির মৃত গাজী সামছুল ইসলামের ছেলে গাজী ইসমাইল হোসেনকে বাকী ১৪জন প্রবাসীর দায়দায়িত্ব প্রদান সহ ওই সম্পত্তিতে রামগঞ্জ প্রবাসী সিটি নামে ৬তলা বিল্ডিং নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় এবং সাময়িক সহযোগিতার জন্য নুরুল হুদা মনাকে মাসিক বেতন ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যার প্রেক্ষিতে প্রবাসীগণ গাজী ইসমাইলের ব্যাংক হিসাব নং- ২০৫০২১৬০২০০০৭৪৫৩১ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ টঙ্গী শাখা এবং নুরুল হুদা মনার ব্যাংক হিসাব নং- ২০৫০২৫৪০১০০১০০০৬০৪ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রামগঞ্জ শাখায় প্রায় ৭কোটি টাকা প্রেরণ করেণ। এছাড়াও একই ব্যাংকের রামগঞ্জ শাখায় গাজী ইসমাইল, নুরুল হুদা, শিহাব উদ্দিন, আলী আকবর নামীয় যৌথ একউন্টে পাঠানো হয় প্রায় ১কোটি টাকা। পরবর্তীতে ওই টাকার পরিপূর্ণ হিসাব না দিয়ে গাজী ইসমাইল তার আতœীয় নুরুল হুদাকে দায়িত্বপ্রাপ্ত ১৪প্রবাসীর কিছু সম্পদ রেজিস্ট্রি করে দেয়। পরে তারা রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাউন্সিলর ফয়সাল মাল সহ জসিম নামের একজনকে ফ্লাট বরাদ্ধ দিয়ে তাদের সহযোগিতায় প্রবাসীদের হুমকী-ধমকীর মাধ্যমে ভয়ভীতি করে। এতে প্রবাসীরা অসহায় হয়ে পড়ে। একপর্যায়ে ২০২৪ইং সনে নুরুল হুদা ও গাজী ইসমাইল নিজেরাই সমূহ সম্পত্তির মালিক সেজে চুক্তিনামা স্টাম্প সৃজনের মাধ্যমে তাদের নিকট থেকে মালিকানা পাওয়ার জন্য প্রবাসীদের চাপ প্রয়োগ অব্যাহত রাখে। সৃষ্ট ঘটনায় নিরুপায় হয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য রামগঞ্জ প্রবাসী সিটির পক্ষ থেকে সোমবার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এমন অভিযোগ দাখিল করা হয়।

এব্যাপারে অভিযুক্ত নুরুল হুদা মনা জানান, প্রবাসীদের অভিযোগ সঠিক নয়। ক্রয় সূত্রে সমূহ সম্পত্তি এবং বিল্ডিংয়ের মালিক গাজী ইসমাইল সহ তারা দু’জন। বিল্ডিং নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রবাসীগণ তাদের বাকী টাকা না দেওয়ার জন্যই এমন অভিযোগ এনেছেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.