Nashir, accused in the murder case of Monir, Ramganj, has been arrested

shear

Abu Taher, Ramganj Representative:

৫ আগষ্ট রামগঞ্জে আলোচিত বিএনপি নেতা মনির আহম্মেদ হত্যা মামলার অন্যতম আসামী মোঃ নাছির উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব-১ এর সহযোগিতায় শুক্রবার দিবাগত রাতে রামগঞ্জ থানার এসআই সাব্বির হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা খিলখেত থানা এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার গ্রেপ্তারকৃত নাছিরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ৫আগষ্ট সন্ধায় মনির আহম্মেদ রামগঞ্জ সোনাপুর বাজার থেকে সোনাপুর আঠিয়া বাড়ির নিজ বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে মনির সোনাপুর পোলের গোড়ায় এলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে উপজেলা নির্মান শ্রমিকলীগ সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ভাই নাছির উদ্দিন, কামাল হোসেন এবং তাদের ভাগিনা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মনিরের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা মাথা, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মনিরকে মারাত্মক আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সৃষ্ট ঘটনায় মনিরের স্ত্রী তাসলিমা বাদী হয়ে ৪জনকে আসামী করে ৮দিন পর রামগঞ্জ থানায় মামলা নং- ০১, তাং- ১৪/০৮/২০২৪ইং দায়ের করেন। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার নাছির উদ্দিনের গ্রেপ্তারের কথা স্বীকার করে বাকী পলতক ২ আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.