Son killed by boat sinking in Nabinagar, mother injured 

shear

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস নদীতে নৌকা ডুবে রিয়াদ নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় শিশু টির মা বিউটি বেগম গুরতর আহত হয়ে নবীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর নৌকাঘাটে এই ঘটনা ঘটে৷ নিহত শিশু রিয়াদ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর নৌকা ঘাট থেকে একটি মালবাহী নৌকা উরখুলিয়া যাচ্ছিলো, নবীনগর নৌকা ঘাট থেকে ছাড়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়৷ পরে দ্রুত আমরা উদ্ধার কাজ করি, নৌকা ডুবির কয়েক মিনিটের মধ্যে এক মহিলাকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর শিশু বাচ্চাটি নদীতে ভেসে ওঠে। নৌকায় বেশি যাত্রী ছিল না, নৌকায় সিমেন্ট ও রট অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে নৌকাটি ডুবেছে বলে জানান স্থানীয়রা৷ নিহত শিশুটির নানা মোঃ হেলিম মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে নবীনগরে বাজার করতে আসছিলাম। বাজার শেষ করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকা ঘাট থেকে ছাড়ার সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়৷ স্থানীয়রা দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আমার নাতি রিয়াদ মারা যায়।

নবীনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাফিছা বলেন, আজকে নৌকা ডুবির ঘটনায় দুই জন রোগীকে আমাদের কাছে নিয়ে আসে। একজন হচ্ছে মা, পরে এসেছেন তিন বছরের একটি বাচ্চা। মা জীবিত আছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ্য আছেন। শিশু বাচ্চাটি আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহত শিশুটির লাশ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রস্তুতি চলছে। মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা নিরাপদ রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এই ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালমাল থাকার কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.