In Ramganj, the defendant's residence was vandalized by the court's rage

shear

Abu Taher, Ramganj Representative:

আদালতের রায় না পেয়ে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে বিবাদী আয়াতের নেছা নামের এক বিধবার নির্মানাধীন বসতঘর ভাংচুর করেছে।

সোমবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেবনগর গ্রামের আশ্রাফ আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

এব্যাপারে বিধবা আয়াতের নেছা জানান, আশ্রাফ আলী বেপারী বাড়ির তার শ্বশুর মৃত সৈয়জল হক জীবিত থাকাবস্থায় বন্টনকৃত সম্পত্তিতে তার স্বামী গোলাম রাব্বানী ভোগদখল করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। ২০১৭ইং সনে তার স্বামীর মৃত্যুর পর থেকে দেবর ইকবাল হোসেন, মোস্তফা কামাল গং গোলাম রাব্বানীর সম্পত্তি নিজেদের দাবি করেন। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিক শালিস-দরবারে ব্যার্থ হয়ে ইকবাল বাদী হয়ে বিগত ৩০সেপ্টেম্বর ২০২৪ইং সনে লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিছ মামলা নং- ৪৭৯/২৪ইং দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ৮জানুয়ারী ২৫ইং বাদীর আবেদন না মঞ্জুর সহ ১৪৪ধারার আদেশ প্রত্যাহার করে মামলা নথিজাতের আদেশ প্রদান করেণ। এতে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে সোমবার সকালে বাদী ইকবাল হোসেনের নেতৃত্বে মুখোশধারী ৩/৪জন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র, ধামা ও লাঠি সোঠা নিয়ে বিবাদী আয়াতের নেছার দখলীয় ভূমিতে প্রবেশ করে তার নির্মানাধীন বসতঘর ভাংচুর করে চলে যায়। প্রকাশ্যে সংগঠিত এমন ঘটনায় স্থানীয়ভাবে আতংক ছড়িয়ে পড়েছে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.