Ramganj slaying opponent tree, threats to kill

shear

Abu Taher, Ramganj Representative:

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হেদায়েত উল্যা নামের কতিপয় ব্যাক্তির নেতৃত্বে নির্বিচারে মোবারক হোসেন নামের এক বৃদ্ধের বাগানের মুল্যবান গাছ কর্তন করা হয়েছে। এতে বাধা দেওয়ায় ওই বৃদ্ধকে হত্যার হুমকী দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া গ্রামের মন্নান মেম্বার বাড়িতে। সৃষ্ট ঘটনায় বৃদ্ধ মোবারক হোসেন বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ পূর্বক রোববার রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য করপাড়া গ্রামের মন্নান মেম্বার বাড়ির আবদুল মন্নানের ছেলে মোবারক হোসেন গং খরিদ মূলে নিজ বাড়ির পশ্চিম অংশের একখন্ড জমি দীর্ঘ ৫০বছর যাবত ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আফাজ উদ্দিনের ছেলে হেদায়েত উল্যা গংদের সাথে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে মতবিরোধ দেখা দেয়। যার সূত্র ধরে শনিবার সকালে হেদায়েত উল্লার নেতৃত্বে স্থানীয় নূর নবীর ছেলে কবির হোসেন, মৃত চাঁদ মিয়ার ছেলে নু রনবী দলবল নিয়ে মোবারকের মালিকানা ওই বাগানে অনধিকার প্রবেশ করে মেহগনি, লম্বু, সুপারী গাছ সহ একাধিক মূল্যবান গাছ কর্তন করে। এসময় বৃদ্ধা পরিবারের লোকজন নিয়ে বাধা দিলে হেদায়েত গং দা নিয়ে তাদের হত্যার চেষ্টা চালায়। এমন পরিস্থিতিতে তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে গাছ কর্তনকারীরা তাদের হত্যা করবে বলে প্রকাশ্য হুমকী দিয়ে চলে যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার এসআই মোঃ হেলাল উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.