Raw tin and cash distribution among 20 families in Rakhtpur

shear

 Pradeep Kumar Rat, Special Representative:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে ২৮ বান ঢেউ টিন এবং নগদ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদান করেন পৌর প্রশাসক ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, পৌরসভার কর পরিদর্শক ইকবাল পাটোয়ারী এবং হিসাব রক্ষক নুরে হেলাল মামুন। এ ছাড়া ৬নং কেরোয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ইউনুস ও সমাজসেবক আব্দুর রব সিদ্দিকীও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, “উপজেলার ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ২৮ বান ঢেউ টিন এবং প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।”

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.