Chhatra Dal's 46th founding anniversary celebrated in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্র র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রামগঞ্জ সরকারী কলেজের সামনে গিয়ে সমাপ্ত হয়।

এর আগে রামগঞ্জ পৌরসভার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জহির রায়হান বাবুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আলম মুন্নার এবং সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেলক হক মজু, সদস্য সচিব ভিপি মাহবুবুর রহমান বাহার, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, যুগ্ন আহবায়ক সালেহ আহমাদ নোমান, কামরুল হাসান রাজু, রামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক বাহার হোসেন বাবু, সদস্য সচিব কামরুল দেওয়ান, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফয়সাল, মোহাম্মদ সাকিব, জিহাদুল ইসলাম, রিয়াদ পাটোয়ারী প্রমূখ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.