Ramganj demanding the hanging of the Vishwa Ijtema attackers

shear

Abu Taher, Ramganj Representative:

টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদ পন্থীদের হামলায় ৪ মুসল্লী নিহতের ঘটনায় হামলাকারীদের ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আয়োজনে কয়েক সহস্ত্র ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আসর রামগঞ্জ শহরস্থ টাওয়ারের সামনে মাগরিব পূর্ব ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

রামগঞ্জ উপজেলা কওমী মাদ্রাসা ঐক্যপরিষদের সভাপতি মাওঃ ফয়েজ উল্যার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওঃ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে মঙ্গলবার দিবাগত গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার ঘটনায় জড়িত সাদ অনুসারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসি এবং রামগঞ্জে তাদের দোসর মেডিকা হাসপাতালের ডাঃ মোহাম্মদ আলী, ডাঃ আবদুল্লা আল মাঈদ, ডাঃ নুরুল্লা, আল-ফারুক হাসপাতালের ডাঃ আবদুল্লা আল আমিন, মডেল কলেজের শিক্ষক সাইফুল ইসলাম এবং সোনাপুর বাজারের লবন ব্যবসায়ী হাবীব উল্যাকে গ্রেপ্তারসহ ফাঁসির দাবি জানিয়ে বাংলাদেশে সাদ অনুসারীদের কর্মকান্ড নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন মাওঃ হোসাইন আহম্মেদ, মাওঃ নুরুল্লাহ, মাঃ আনোয়ার হোসেন মোহাম্মদ, মাওঃ সোয়াইব, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আবুদুল আজিজ, মাওঃ আনোয়ার হোসেন, মাওঃ হাবীবুর রহমান, মুফতী শরীফুল ইসলাম সহ একাধিক ওলামায়ে কেরাম। পরে সংগঠনটির পক্ষ থেকে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.