Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিচহরা গ্রামে গভীর রাতে দুবৃত্তের দল বেড়া কেটে নাজমা আক্তার নামের এক গৃহবধুর বসত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর সহ প্রায় সাড়ে ৬ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
সৃষ্ট অভিযোগের আলোকে গৃহবধু নাজমা বাদী হয়ে বুধবার রাতে ৭জনের নাম উল্লেখ পূর্বক রামগঞ্জ থানায় এজহার দায়ের করেছে।
এ ব্যাপারে বাদী নাজমা জানান, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নিচহরা গ্রামের আবদুল মুন্সী বেপারী বাড়ির আবদুল মন্নানের সাথে তার বিয়ে হয়েছিলো। বিগত ১৪ছর পূর্বে ওই স্বামীর সাথে বিচ্ছেদ হয়। এরপর পারিবারিক সম্মতিতে ওই বাড়ির জাহাঙ্গীর আলমের তার দ্বিতীয় বিয়ে হয়। এতেই অসন্তুষ্ট হয় প্রথম স্বামীর পরিবার। যার ফলশ্রুতিতে ওই পরিবারের পক্ষ থেকে তার উপর নেমে নানান প্রকার নির্যাতন। এনিয়ে স্থানীয় এবং প্রশাসনিকভাবে বেশ কয়েকবার মিমাংসার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং এর জের ধরেই মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় তার প্রথম স্বামীর মামাতো ভাই পলাশ মামুন মুন্নার দলবল নিয়ে নাজমার বসতঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। মুহুর্তে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তার বুকে পা রেখে গলা চেপে ধরে বেদম মারধর করে। এসময় হামলাকারীরা তার গলার চেইন, কানের দুল এবং চাবি নিয়ে আলমেরী থেকে নগদ ৪লাখ টাকা সহ অন্যান্য স্বর্ণালংকার নিয়ে যায়।
রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার এজহার প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
