Human chain in EB to remove broker judges and ban Chhatra League

shear

রফান উল্লাহ্, ইবি প্রতিনিধি:

দালাল বিচারপতিদের অপসারণ ও ছাত্রলীগ নিষিদ্ধে ইবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের দালাল ও আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারে সরকারের দীর্ঘসুত্রীতার প্রতিবাদ জানানো হয়। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে তারা এ মানববন্ধন করে। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মানববন্ধন করেন। এসময় তারা ‘বিচারপতিদের প্রহসন মানিনা মানবোনা’, ‘দালাল বিচারপতিদের অপসারণ করতে হবে’, ‘ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন শ্লোগান দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার এই আন্দোলনে বহু মেধাবী শিক্ষার্থী শহীদ হয়েছে। খুনি শেখ হাসিনা এরকম হাজারো মেধাবীদের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু সেইসব সন্ত্রাসীদের এখনো বিচারের আওতায়ও নিয়ে আসা হচ্ছে না। এই আওয়ামী দোসররা এখনো আদালতে বিচারকের আসনে বসে আছে। হাইকোর্টে যেইসব আওয়ামীলীগ বসে আছে তাদের দ্রুত পদত্যাগ করতে হবে। আর না হয় আমরা তাদের পদত্যাগের ব্যাবস্থা করবো। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে এই সরকারকে বিপদে ফেলা চেস্টা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট করে বাজার ব্যাবস্থা অস্থির করে তোলা হচ্ছে। পুলিশ প্রশাসন এখনো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না। দেশ সংস্কারে যারা বাঁধা দিবে তাদের আমরা বিগত স্বৈরাচারের মতো উপড়ে ফেলবো। যারা গণহত্যাসহ সকল অপকর্মের সাথে জড়িত ছিলো তাদের সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.