After 16 years in the country Brahmanbajita BNP leader Ibrahim came

shear

Mominul Haque Rubel, Brahmanbaji's representative:

দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় আসলেন (সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা), বর্তমান যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া।

বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরলে ঘাটুরায় উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ এলাকাবাসী।  এসময় উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম,জালাল,শামিম , আলিফ,ইমন,নজরুল ইসলাম, সাংবাদিক আবু সুফিসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় তিনি বলেন, স্বৈরচারী খুনি হাসিনার সরকারের সময় বিরোধী মতের যারা ছিলেন কেউ দেশে আসতে পারেনি। বিমানবন্দরের পাসপোর্ট ব্লক করে রেখেছিল। বিগত ১৬ বছর দেশে স্বৈরাশাসক থাকায় তিনি দেশে আসতে পারেননি, ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ  হাসিনা সরকারের পতন হওয়ায় দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। তাই তিনি নির্ভয়ে দেশে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি আরো বলেন, আমরা যারা প্রবাসী ও কলম যুদ্ধা অবস্থান করছি সবাই গত ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবাধিকার বিষয়ক এক সেমিনার যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম মালিক ভাইয়ের নেতৃত্বে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানাচ্ছি। আমরা আশা করি নতুন করে স্বাধীন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধি হতে দেশ গড়ার দায়িত্ব তুলে দিবেন। আমাদের দলের তারুণ্যের অহংকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কিছুদিন পর হামলা-মামলার ও আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করেন। যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলনের ভুমিকা পালন করেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভাতে জাতি সংঘের মানবাধিকার কাউন্সিলে গত ৯ই সেপ্টেম্বর সোমবার মানবাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম মালিক উক্ত সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শাহ মোঃ ইব্রাহিম মিয়াসহ আরো অনেকে। বক্তব্যে বক্তৃতারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে সকল হত্যাকান্ডের বিচারের দাবী তুলে ধরেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.