BMGTA Kamalnagar Upazila Conference held

shear

লক্ষ্মীপুর: বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর কমলনগর উপজেলা শাখার সম্মেলন অুনষ্ঠিত হয়। রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতিত্ব করেন মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপুর জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী, সভাপতি বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা শাখা। প্রধান আলোচক মো. ফিরোজ আলম, সাধারন সম্পাদক, লক্ষ্মীপুর জেলা শাখা। বক্তব্য রাখেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক খিজির হায়াত, সহ সাহিত্য সম্পাদক মনির হোসেন, সদর উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, সাধারন সম্পাদক জামাল হোসেন, রামগঞ্জ প্রতিনিধি আবদুর রব, রায়পুর প্রতিনিধি শাহাদাত হোসেন, কমলনগর উপজেলার সহকারী শিক্ষক, আবুল কাশেম, লোকমান হোসেন, মো. মাইন উদ্দিন, আকবর হোসেন, পারভেজ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


এসময় বক্তারা মাদরাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা,, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে জারিকৃত ২০১২ সালের পরিপত্র বহাল রাখা, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিলসহ ৮ দফা দাবী নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলন শেষে আবুল কাশেমকে সভাপতি, লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক ও আকবর হোসেনকে সাংগঠনিক করে ১৯ সদস্য বিশিষ্ট কমলনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.