Welcome to the schedule to welcome the procession in Ramganj 

shear

Abu Taher, Ramganj Representative:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার ( ১৫ নভেম্বর) বিকেলে রামগঞ্জ বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু হয়ে সোনাপুর বাজার প্রদিক্ষণ করে।

এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন খান, সোহেল পাটওয়ারী, জাবেদ হোসেন, শামছুল ইসলাম সুমন, ফয়েজুল্লাহ জিসান, মিজানুর রহমান, জাহিদ মির্জা, সাবেক চেয়ার মজিবুল হক মুজিব, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কামাল হোসেন ভূঁইয়া, যুগ্ন-আহবায়ক জিএস নজরুল, সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.