Nonkhali-2 seat announced Ataur Rahman Bhuita Manik

shear

মোঃ বদিউজ্জামান, (বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক । বৃহস্পতিবার রাতে তার সেনবাগস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি নিজের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেন।

আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে উদ্বুদ্ধ একজন কর্মী। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে আমাদের সব তথ্য আছে। কে কে যোগ্য তিনি ভাল করে জানেন। আমি দীর্ঘদিন ধরে গরিবের মানুষের পাশে থেকে সেবা করেছি। অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি, বেকারদের ব্যবসার জন্য দোকানের ব্যবস্থা করেছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এই কাজ অব্যাহত রাখতে চাই। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ তা সবাইকে জানাতে চাই। তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।

এর আগে গতকাল বিকালে আতাউর রহমান ভূইয়া মানিক সেনবাগ পৌর এলাকা, উপজেলার রাস্তার মাথা, ছমিরমুন্সির হাট, নবীপুর ইউনিয়নের শান্তিরহাট, নবীপুর বাজার, মিয়ার হাটসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।

বক্তব্যকালে আতাউর রহমান ভূঁইয়া মানিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান।

এ সময় সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.