নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ২৫তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি দক্ষিণ কোরিয়া সফল ভাবে শেষ হওয়ার সংবর্ধনা প্রদান।।
লক্ষীপুর জেলায় জনপ্রিয় সংগঠন নন্দন ফাউন্ডেশন এর কার্যালয়ে নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে সকাল ১১টায় সময় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং লক্ষ্মীপুর জেলায় 25th World Scout Jamboree Korea-2023 সফলভাবে শেষ করায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি জনাব মাহবুবে এলাহি সানির সভাপতিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা রোভার স্কাউটের কমিশনার জনাব মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইনস্টাক্টর ও লক্ষ্মীপুর জেলার রোভার এর সহকারী কমিশনার জনাব মোহাম্মদ আতিকুর রহমান,লক্ষীপুর দত্তপাড়া কলেজের সহকারী অধ্যাপক ও লক্ষ্মীপুর জেলার রোভার এর সম্পাদক এফ, এ, এম মাহবুবে এহসান, লক্ষীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও লক্ষ্মীপুর জেলার রোভারের যুগ্ন সম্পাদক জনাব আবদুল মতিন, কুমিল্লা আঞ্চলিক উপ- কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) জনাব কবির আহমেদ (এলটি), লক্ষীপুর জেলা স্কাউটের সম্পাদক জনাব গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর পৌরসভার সেনেটারী অফিসার জনাব আব্দুল আল হাকিম, নন্দন ব্লাড ব্যাংকের সভাপতি ইদ্রিস মিয়াজি, লক্ষীপুর সরকারি কলেজের সিনিয়র রোভারমেন্ট মেহেদী হাসান চৌধুরী, নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট দুর্জয় রবি দাস, তানিয়া আক্তার ও বিভিন্ন সদস্যবৃন্দ।।
এই সময় দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরিতে বিভিন্ন অভিজ্ঞতা ও কার্যক্রম সফলভাবে শেষ করে লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি জনাব মাহবুব এলাহী সানি, জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠন নন্দন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব রাজু আহমেদ, কুমিল্লা অঞ্চল সহকারী লিডার ট্রেইনার ও সদস্য সচিব জনাব ইসমত আরা সাথী, লক্ষ্মীপুর জেলার সিনিয়র রোভার মেট জনাব মোঃ জয়নাল আবেদীন (রবি) কে নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে কে সংবর্ধনা দেওয়া হয়।।
