front-line Iftar party held under the initiative of Upazila Digital Press Club

shear

Faridpur Representative

ফরিদপুর সদরপুরে নব গঠিত “সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

৯ রমজান, ১লা এপ্রিল শনিবার সদরপুর চায়না পার্ক রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক বাংলাদেশ সমাচার সদরপুর উপজেলা প্রতিনিধি ও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর সভাপতি মাসুদ হাওলাদার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, জেলা পরিষদ সদস্য মোঃ এখলাছ ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সল। এছাড়াও অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুদ্দিন চাকলাদার, সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ইমারত হোসেন বাচ্চু, ভাঙ্গা প্রেস ক্লাব এর সভাপতি আব্দুল মান্নান মনু, সদরপুর “উপজেলা প্রেস ক্লাব” এর সভাপতি মোঃ সাব্বির হাসান, চরভদ্রাসন উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি আবুল কালাম, সিনিয়র সাংবাদিক শিমুল তালুকদার, এম এম শাহজাহান বাকি মিয়া, সাইদুর রহমান লাবলু সহ আরও অনেকে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ তানভীর তুহিন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.